বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার | রাত ৮:০১
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

মহারাজ বললেন – এটাকে সব জায়গায় শেয়ার করে দাও

ডিসেম্বর ২, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

মহারাজ গোপালকে বললেন– তুমি সারা রাজ্য খুঁজে আমাকে ৫ জন মূর্খ এনে দাও। ?

এক মাস পর গোপাল মাত্র দু’জনকে সঙ্গে নিয়ে রাজসভায় ফিরে এলেন। ?

মহারাজ বললেন — আমি তো তোমাকে ৫-জন আনতে বলেছিলাম। ?

গোপাল বললেন– এনেছি মহারাজ, দয়া করে একে একে সবাইকে হাজির করার সুযোগ দিন। ?

একজনকে হাজির করে গোপাল বললেন–

মহারাজ এ হলো প্রথম মূর্খ। এ একটা গরুর গাড়িতে ভারী একটা পোটলা নিজের মাথায় রেখে বসেছিল। জিজ্ঞেস করে উত্তর পেলাম, গরুর উপর বেশি চাপ পড়ে যাবে বলে সে নিজের ভারী পোটলা মাথায় নিয়ে বসে আছে। ?

গোপাল আরেক জনকে নির্দেশ করে বললেন–

মহারাজ ইনি হলেন দ্বিতীয় মূর্খ।
ইনি নিজের চালে গজিয়ে উঠা ঘাস গরুকে খাওয়াবার জন্য মই দিয়ে গরুকে চালে উঠাবার চেষ্টা করছিলেন। ?

তারপর গোপাল বললেন–

মহারাজ, রাজ্যে রয়েছে দুনিয়ার গুরুত্বপূর্ণ কাজ। এই বিশাল কাজ-কর্মের অনেকটাই আমাকে সামলাতে হয়। তবু দেখুন, আমি মূর্খ খোঁজার অজুহাতে একটা মাস নষ্ট করে দিলাম। এজন্য মহারাজ, এই রাজ্যের তৃতীয় মূর্খ হলাম আমি নিজে। ?

গোপাল বলে চলেছেন–

মহারাজ, এই রাজ্যের পুরো দায়িত্ব কিন্তু আপনার উপর। আর বিদ্যা-বুদ্ধি সম্পন্ন লোক দিয়েই কিন্তু রাজ্যের কাজ সম্পন্ন হয়, মূর্খ আর নির্বুদ্ধিদের দিয়ে কোন কাজই হয় না। তবু আপনি মূর্খ খোঁজার মত একটা নিরর্থক কাজে আমাকে নিযুক্ত করেছেন, সেই হিসেবে চতুর্থ মূর্খ হচ্ছেন মহারাজ আপনি নিজে। ?

আর, দুনিয়ার সব কাম-ধাম ফেলে, লেখা-পড়া ছেড়ে ফেইসবুকে নিমগ্ন হয়ে পাঁচ নম্বর মূর্খ কে – সেটা জানার জন্য যে এই পোস্টটা পড়ছে, আমার হিসেবে সে-ই পঞ্চম মূর্খ। ? ?

মহারাজ, আপনার কি মনে হয় ?

মহারাজ বললেন– এটাকে সব জায়গায় শেয়ার করে দাও, পড়ার জন্য অনেক মূর্খ অপেক্ষা করছে!???

সংগৃহীত

Related Images:

BD TOP TEN

Filed Under: সংগৃহীত Tagged With: সংগৃহীত

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    শনিবার, ২ মে, ২০২৬
    ওয়াক্তসময়
    ফজর4:18 AM
    সূর্যোদয়5:24 AM
    জোহর11:55 AM
    আসর4:32 PM
    মাগরিব6:27 PM
    ইশা7:33 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!
  • পাপের নগদ শাস্তি
  • যে ভালোবাসে তাকেই পাশে রাখ।
  • ছাদবাগান থেকেই আসবে প্রয়োজনীয় সবজি
  • A গ্রেড অথবা B গ্রেড টাইলস চেনার উপায় কি?
  • আমাদের ছেলেরা কীভাবে পুরুষ হবে?
  • প্রচন্ড গরমে বিল্ডিং বা পাকা বাড়িতে AC ছাড়াই ঠান্ডা পরিবেশে থাকতে একটি পরামর্শ
  • এসি-ফ্যান একসাথে চালালে ঘর ঠান্ডা হয় এবং বিদ্যুৎ খরচ বাঁচে?

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

বদর যুদ্ধের ৩১৩ জন সাহাবীর নাম

বদর যুদ্ধের ৩১৩ জন সাহাবীর নাম ১. হযরত আবু বকর (রাঃ) ২. হযরত উমর ফারুক (রাঃ) ৩. হযরত উসমান (রাঃ) ৪. হযরত আলী মোর্তাজা (রাঃ) ৫. হযরত হামজা (রাঃ) ৬. হযরত যায়েদ বিন হারেছা (রাঃ) ৭. হযরত আবু কাবশাহ সুলাইম (রাঃ) ৮. হযরত আবু মারছাদ গানাভী (রাঃ) ৯. হযরত মারছাদ বিন আবু মারছাদ(রাঃ) ১০. হযরত উবাইদা বিন হারেছ(রাঃ) ১১. হযরত তোফায়েল বিন হারেছ(রাঃ) ১২. হযরত […]

Copyright © 2026