বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার | রাত ৯:২৯
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

গাধাকে কখনোই উঁচু আসনে নিয়ে যেতে নেই

মে ৩০, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

মোল্লা নাসিরুদ্দিন একবার নিজের পোষা গাধাটিকে বাড়ির ছাদে নিয়ে গেলেন। কিন্তু গাধা ছাদে উঠে ,আর নামতে চাইছে না। বহু চেষ্টা বিফলে গেলো। গাধা মোটেও নামতে চাইছে না। বাধ্য হয়ে মোল্লা নিচে নেমে এসে, গাধার জন্য অপেক্ষা করতে লাগলেন।
 
আধ ঘন্টা, এক ঘন্টা, এভাবে ঘন্টা দুয়েক পার হয়ে গেলো, তবুও গাধা নামছে না। মোল্লা নাসিরুদ্দিন অনুভব করলেন, তার বাড়ির জীর্ণ-শীর্ণ ছাদ, গাধা পদাঘাত করে, ভেঙে ফেলতে চাইছে।
 
মোল্লা ভয় পেয়ে গেলেন। কমজোর ছাদ, সামনে বর্ষাকাল, বিপদ আসন্ন। ছাদ ভেঙে গেলে, ঝড়-জলের দিনে থাকবেন কোথায়! বাধ্য হয়ে আবার ছাদে উঠলেন, গাধাকে নিচে নামানোর প্রচেষ্টায়। কিন্তু গাধা নামতে চাইছে না। ক্রমাগত লাথি মেরে চলেছে, ছাদের উপর।
 
মোল্লা শেষ প্রচেষ্টা করতে লাগলেন। গাধাকে ধাক্কা মেরে, নিচে নামানোর চেষ্টা করতেই,, গাধা মোল্লাকে কয়েক- বার লাথি মেরে, ছাদ থেকে নিচে ফেলে দিলো। মোল্লা ভীষণ রকম আহত হয়ে, মাটিতে পড়ে রয়েছেন।
 
ওদিকে গাধা ছাদ ভেঙে, ঘরের মেঝেতে পড়ে গেলো। মোল্লা রক্তাক্ত, গাধাও রক্তাক্ত। মোল্লার হাত ভেঙেছে, কোমরে ব্যাথা, ওদিকে গাধাও প্রচণ্ড আঘাত পেয়ে, উঠে দাঁড়াতে পারছে না। নির্ঘাত গাধার পা ভেঙে গিয়েছে।
 
মোল্লা নাসিরুদ্দিন সেদিন ভাবলেন, “গাধাকে কখনোই উঁচু আসনে নিয়ে যেতে নেই।”
তাহলে গাধা:
প্রথমত-যে যায়গায় নিয়ে যাবেন, সেই জায়গার ক্ষতি করবে।
দ্বিতীয়ত-যিনি নিয়ে যাবেন, তাঁর ক্ষতি করবে।
তৃতীয়ত-গাধাটি নিজেরও ক্ষতি করবে।
 

Related Images:

BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জেনে নিন, সংগৃহীত Tagged With: মোল্লা নাসিরুদ্দিন

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    শনিবার, ২ মে, ২০২৬
    ওয়াক্তসময়
    ফজর4:18 AM
    সূর্যোদয়5:24 AM
    জোহর11:55 AM
    আসর4:32 PM
    মাগরিব6:27 PM
    ইশা7:33 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!
  • পাপের নগদ শাস্তি
  • যে ভালোবাসে তাকেই পাশে রাখ।
  • ছাদবাগান থেকেই আসবে প্রয়োজনীয় সবজি
  • A গ্রেড অথবা B গ্রেড টাইলস চেনার উপায় কি?
  • আমাদের ছেলেরা কীভাবে পুরুষ হবে?
  • প্রচন্ড গরমে বিল্ডিং বা পাকা বাড়িতে AC ছাড়াই ঠান্ডা পরিবেশে থাকতে একটি পরামর্শ
  • এসি-ফ্যান একসাথে চালালে ঘর ঠান্ডা হয় এবং বিদ্যুৎ খরচ বাঁচে?

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

টেকসই আকর্ষণ এবং ভালোবাসা

মানুষের আকর্ষণ তৈরি হয় চার ভাবে। শরীর চেহারা যোগ্যতা মন শরীর থেকে যে আকর্ষণ তৈরি হয়, তার স্থায়িত্ব সবচেয়ে কম। চেহারা এটার স্থায়িত্ব শরীরের আকর্ষণের চেয়ে বেশি। তবে চেহারা সুন্দর হলে আর সংগী বিশ্বাসী হলে তার প্রতি আকর্ষণ থেকেই যায়। বেশির ভাগ আকর্ষণ এই চেহারা কেন্দ্রিক হয়। যোগ্যতা মানুষের এক ধরনের সৌন্দর্য। যোগ্যতার জন্য যে আকর্ষণ তৈরি হয়, তার স্থায়িত্ব হয় অনেক বেশি। মন সবচেয়ে […]

Copyright © 2026