বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার | সন্ধ্যা ৬:৩৫
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

ছাদবাগান থেকেই আসবে প্রয়োজনীয় সবজি

মে ২৮, ২০২৪ by Shahana Akhter Leave a Comment (Edit)

ছাদবাগান থেকেই আসবে প্রয়োজনীয় সবজি

💕 সবজি নির্বাচন:
ছাদে বাগান করতে সবচেয়ে জরুরি সবজি র্নিবাচন। দেশে হাজারো সবজি আছে যার একেকটি একেক ভাবে চাষ করতে হয়। শুরুতেই এমন কিছু সবজি নির্বাচন করতে হবে যা খুব সহজেই অল্প পরিশ্রমে চাষ করা যায়। তাই শুরুতে যেটা করা যায়, বারমাসি সবজি, শীতকালীন কিছু সবজি, অথবা শাক যেমন পুঁই শাক, ডাঁটা শাক, টমেটো, মুলা, গাজর, লাল শাক, মরিচ, ধনে পাতা, পেঁয়াজ, রসুন, মিষ্টি কুমড়া, ইত্যাদি চাষ করে দেখা যেতে পারে।

💕 খরচাপাতি:
সবজি চাষের বেলায় খুব হিসেবে করে খরচ করতে হবে। দরকারের চেয়ে বেশি পরিমাণে চারা বীজ কেনা যাবে না। সার, মাটি/কম্পোষ্ট, টব অথবা ট্রে, এসব কেনার ব্যাপারে একটা ভালো নিরীক্ষা চালানো যেতে পারে। খরচ কমানোর জন্যে টব অথবা ট্রে-র বেলায় বাসায় অব্যবহৃত প্লাস্টিক, বোতল, বালতি এসব ব্যবহার করা যেতে পারে। মাটির জন্য আশপাশের নার্সারিতে কম্পোস্ট মিশ্রিত মাটি পাওয়া যায়। শুরুটা এই মাটি দিয়ে শুরু করতে পারেন। সাধারনত ১০০ টাকার কম্পোষ্ট মিশ্রিত মাটিতে কয়েক ট্রে ভরে ফেলা যায়। গাছের চারা ছাড়া আর তেমন কিছুই কিনতে হয় না। তাই বাজেট খুব বেশি লাগে না।

💕যেভাবে লাগাবেন:
নার্সারী ঘুরে ঘুরে ভালো ও বাছাইকৃত গাছের চারা সংগ্রহ করতে হবে। সুস্থ্য চারার উৎপাদন ভাল হয়। চারা রোপনের পর তা সঠিক স্থানে সংরক্ষন করা, টব বা ট্রে গুলোকে সঠিক স্থানে সাজানো। টব বা ট্রে সাজানোর সময়বাতাসে যেন উড়ে পড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। মাঝামাঝিতে একটি হাঁটা চলার পথ রাখতে হবে। এছাড়া সরাসরি মাটিতে গাছ লাগানোর সাথে ছাদে গাছ লাগানোর জন্য আলাদা কিছু সতর্কতা অবলম্বন করা অপরিহার্য।
আরও পড়ুন: বাসার ছাদবাগানে ঔষধি গাছ

💕পরিচর্যা বা রক্ষনাবেক্ষন:
ছাদে বাগান করার পরিকল্পনায় এর পরিচর্যা সম্পর্কে ধারণা রাখতে হবে। বৃক্ষ বিশেষজ্ঞ বা অভিজ্ঞ কারও সাথে যে কোন প্রয়োজনে গাছের অবস্থা ও পরিচর্যা নিয়ে যেনো পরামর্শ নেয়া যায় সেদিকে খেয়াল রাখতে হবে। গাছের রোগ সম্পর্কে সচেতন হতে হবে। যে কোন বাগান তৈরী করে ফেলাই শেষ নয়, এর জন্য প্রতিদিন পরিচর্যা করতে হবে। প্রতিনিয়ত পানি দেওয়া, মাটি দেয়া কিংবা আগাছা থাকলে পরিষ্কার করা, সার দেয়া উচিত। চারা ঘন হয়ে গেলে তা পাতলা করা। কিছু চারা তুলে নিয়ে অন্যত্র রোপন করা ইত্যাদি বিষয়ে অবগত থাকতে হবে।

মাটি ছাড়াও সবজি বাগান করা যায়। আধুনিক গবেষণা বেশ কিছু পদ্ধতির উদ্ভাবন করেছেন। সেই পদ্ধতিতে উন্নত কিছু কম্পোষ্ট আর পাথরের নুড়ি দিয়েই সবজি বা ফলের চাষ করা যায়। এই পদ্ধতির সুবিধা হচ্ছে পোকা মাকড়ের আক্রমণ একেবারেই কম হয়।

এভাবে ছাদে সবজির বাগান করে ফ্রেশ সজীবতার পাশাপাশি পূরণ করা যায় প্রয়োজনীয় সবজির চাহিদা।

Related Images:

Shahana Akhter
www.bn.bdtopten.com/author/shahanaa/

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, সংগৃহীত, সুখি পরিবার Tagged With: ছাদবাগান

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    শনিবার, ২ মে, ২০২৬
    ওয়াক্তসময়
    ফজর4:18 AM
    সূর্যোদয়5:24 AM
    জোহর11:55 AM
    আসর4:32 PM
    মাগরিব6:27 PM
    ইশা7:33 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!
  • পাপের নগদ শাস্তি
  • যে ভালোবাসে তাকেই পাশে রাখ।
  • ছাদবাগান থেকেই আসবে প্রয়োজনীয় সবজি
  • A গ্রেড অথবা B গ্রেড টাইলস চেনার উপায় কি?
  • আমাদের ছেলেরা কীভাবে পুরুষ হবে?
  • প্রচন্ড গরমে বিল্ডিং বা পাকা বাড়িতে AC ছাড়াই ঠান্ডা পরিবেশে থাকতে একটি পরামর্শ
  • এসি-ফ্যান একসাথে চালালে ঘর ঠান্ডা হয় এবং বিদ্যুৎ খরচ বাঁচে?

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

ডু নট ডিসটার্ব Do Not Disturb

সমস্ত সিমের প্রচারমূলক SMS বন্ধ/চালু কোড টেলিটক প্রচারমূলক এসএমএস বন্ধ করতে ডায়াল করুন *155*1# প্রচারমূলক এসএমএস পেতে ডায়াল করুন *155*2# জিপি প্রচারমূলক বার্তাগুলি বন্ধ করতে ডায়াল করুন *121*1101# প্রচারমূলক বার্তা পেতে ডায়াল করুন *121*1102# প্রমোশনাল এসএমএস স্ট্যাটাস চেক করতে ডায়াল করুন *121*1103# এয়ারটেল এবং রবি প্রচারমূলক বার্তাগুলি বন্ধ করতে *7# ডায়াল করুন এবং উত্তর দিন 2(বন্ধ)। প্রচারমূলক বার্তা পেতে ডায়াল করুন *7# এবং উত্তর দিন […]

Copyright © 2026