বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ , |
, |
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

বিয়ে রেজিস্ট্রেশন কি বাধ্যতামূলক? ইসলাম কী বলে?

জুলাই ২২, ২০২৬ by Enamul Hoque Leave a Comment (Edit)

১. ইসলাম কী বলে? রেজিস্ট্রেশন কি বাধ্যতামূলক?
 
ইসলামী শরিয়াহ অনুযায়ী, বিয়ে সম্পন্ন হওয়ার জন্য রেজিস্ট্রেশন করা ফরজ বা রুকন (আবশ্যিক শর্ত) নয়। তবে ইসলামে চুক্তি লিখিত রাখার ব্যাপারে জোর তাগিদ দেওয়া হয়েছে (সূরা বাকারা: ২৮২)।
 
বর্তমান যুগে প্রতারণা রোধ এবং নারীদের অধিকার সুরক্ষার জন্য ইসলামিক স্কলারদের মতে, রাষ্ট্রীয় আইন মেনে বিয়ে রেজিস্ট্রেশন করা উচিত এবং আবশ্যক।
 
২. রেজিস্ট্রেশন ছাড়া কি বিয়ে অবৈধ?
 
না, বিয়ে অবৈধ বা হারাম হয়ে যায় না। ইসলাম এবং বাংলাদেশের আইন—কোনোটিই রেজিস্ট্রেশন না থাকার কারণে একটি শুদ্ধ বিয়েকে ‘অবৈধ’ বা ‘ব্যভিচার’ বলে না। 
 
ইসলামী শরিয়াহ অনুযায়ী একটি বিয়ে বৈধ হওয়ার মূল শর্তগুলো হলো:
  • ইজাব ও কবুল: বর ও কনের পারস্পরিক সম্মতি এবং প্রস্তাব-গ্রহণ।
  • সাক্ষী: অন্তত দুইজন প্রাপ্তবয়স্ক মুসলিম পুরুষ (অথবা একজন পুরুষ ও দুইজন নারী) সাক্ষীর উপস্থিতি।
  • অভিভাবক: কনের অভিভাবকের (ওলী) সম্মতি (অধিকাংশ মাজহাব অনুযায়ী)।
  • দেনমোহর: কনের জন্য দেনমোহর নির্ধারণ করা। 
এই শর্তগুলো পূরণ হলে ইসলামের দৃষ্টিতে বিয়েটি ১০০% বৈধ (হালাল) হয়ে যায়, এমনকি কোনো সরকারি খাতায় তা লেখা না থাকলেও।
 
৩. তাহলে রেজিস্ট্রেশন না করলে কী সমস্যা?
 
রেজিস্ট্রেশন না করলে বিয়েটি ধর্মীয়ভাবে বৈধ হলেও আপনি আইনি জটিলতায় পড়বেন:
  • আইনি শাস্তি: মুসলিম পারিবারিক আইন অনুযায়ী, বিয়ের ৩০ দিনের মধ্যে রেজিস্ট্রেশন না করলে আইনত তা অপরাধ এবং এর জন্য জরিমানা বা কারাদণ্ড হতে পারে।
  • অধিকার আদায় অসম্ভব: কাবিননামা না থাকলে ভবিষ্যতে দেনমোহর, ভরণপোষণ বা উত্তরাধিকারী হিসেবে স্বামীর সম্পত্তির অধিকার দাবি করা আইনত অত্যন্ত কঠিন হয়ে পড়ে। 
সংক্ষেপে: রেজিস্ট্রেশন ছাড়া বিয়ে ধর্মীয়ভাবে বৈধ কিন্তু আইনত দণ্ডনীয় এবং ঝুঁকিপূর্ণ। 

Related Images:

Enamul Hoque
Enamul Hoque
www.bn.bdtopten.com/author/ehoque/

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, সংসার জীবন, সুখি পরিবার Tagged With: ইজাব, উত্তরাধিকারী, কবুল, কারাদণ্ড, দেনমোহর, বিয়ে রেজিস্ট্রেশন, বৈধ, ব্যভিচার, মুসলিম পারিবারিক আইন, হালাল

ধ্বংসের দিকে ধাবিত আর ধ্বংসে নিমজ্জিত কোনটা সমর্থনযোগ্য?

জুলাই ১২, ২০২৬ by Enamul Hoque Leave a Comment (Edit)

কোনোটিই সমর্থনযোগ্য নয়।

তবে দুটি অবস্থার মধ্যে পার্থক্য আছে:

  • ধ্বংসের দিকে ধাবিত = এখনো ধ্বংস হয়নি, কিন্তু সেই পথে এগোচ্ছে। এখানে সতর্ক হওয়া, ভুল সংশোধন করা এবং পথ পরিবর্তনের সুযোগ থাকে।
  • ধ্বংসে নিমজ্জিত = ধ্বংস ইতোমধ্যে অনেকটাই ঘটেছে বা ঘটেই গেছে। তখন মূল কাজ হয় ক্ষতি কমানো, পুনরুদ্ধার এবং পুনর্গঠন।

তাই যদি প্রশ্ন হয় কোনটি বেশি গ্রহণযোগ্য, তাহলে সাধারণভাবে বলা যায় ধ্বংসের দিকে ধাবিত অবস্থাকে চিহ্নিত করে সেখান থেকেই ফিরে আসার চেষ্টা করা তুলনামূলকভাবে ভালো, কারণ তখনও পরিবর্তনের সুযোগ থাকে। কিন্তু ধ্বংসের দিকে যাওয়াকে সমর্থন করা বা ধ্বংসে নিমজ্জিত অবস্থাকে সমর্থন করা—দুটোর কোনোটিই যুক্তিসঙ্গত নয়।

অর্থাৎ, সমর্থনযোগ্য হলো ধ্বংস নয়, ধ্বংস থেকে উত্তরণের প্রচেষ্টা।

Related Images:

Enamul Hoque
Enamul Hoque
www.bn.bdtopten.com/author/ehoque/

Filed Under: জনসচেতনতা, জেনে নিন, মগজ ধোলাই

বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।

সেপ্টেম্বর ১৪, ২০২৪ by Enamul Hoque Leave a Comment (Edit)

ফেব্রুয়ারী ৯, ২০২২

বরাবর
মাননীয় অধ্যক্ষ
পাইও ডেন্টাল কলেজ।
ঢাকা।

বিষয়: ১ম পেশাগত বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।

জনাবা,
বিনীত নিবেদন এই যে, আমি নাহার হাওলাদার আপনার কলেজের প্রথম বর্ষের একজন নিয়মিত ছাত্রী, ব্যাচ-২৬, রোল-১৯৫২। প্রসাশনিক জটিলতার কারণে আমার ১ম পেশাগত বি.ডি.এস. পরীক্ষার ফর্ম পূরণ না হওয়ায় আমি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছিনা যা আমার নিরবিচ্ছিন্ন শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি বড় বাধা।

অতএব জনাবার নিকট আমার বিনীত নিবেদন এই যে, যেহেতু প্রসাশনিক জটিলতার বিষয়টি এখনো প্রক্রিয়াধীন এবং সুরাহা সময় সাপেক্ষ সেহেতু যদি কর্তৃপক্ষ জটিলতার বিষয়টি মঞ্জুর না করেন তবে আমার এই পরীক্ষা বাতিল বলে গণ্য হওয়ার শর্তে, আপনি আমাকে উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ প্রদান করে আমার নিরবিছিন্ন শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যবস্থা করে বাধিত করবেন।

বিনীত নিবেদিকা,

আপনার নিয়মিত ছাত্রী

ব্যাচ : ২৬
রোল : ১৯৫২

Related Images:

Enamul Hoque
Enamul Hoque
www.bn.bdtopten.com/author/ehoque/

Filed Under: জেনে নিন, শিক্ষা প্রতিষ্ঠান

উদ্বেগের বিষয় – হালাল-হারামের এমন জঘন্য মিশ্রণ

ডিসেম্বর ১, ২০২২ by Enamul Hoque Leave a Comment (Edit)

হালাল-হারামের এমন জঘন্য মিশ্রণ এ উম্মত আগে কখনো দেখেছে কি না জানা নেই।

  • এখন সুদি প্রতিষ্ঠানে চাকরি পেয়ে মুসলমানরা খুশিতে সদকা করছে।
  • সিনেমা হিট হলে আলহামদুলিল্লাহ বলে কৃতজ্ঞতা আদায় করছে।
  • গান রিলিজের আগে ‘ইনশাআল্লাহ’ বলে সাফল্য প্রত্যাশা করছে।
  • খেলায় জিতে সিজদার মাধ্যমে আল্লাহর শুকরিয়া জানান দিচ্ছে।

সাধারণ মুসলমানরা এসবে আবার সর্বোচ্চ সন্তুষ্টি প্রকাশ করছে। এটাকে সংশ্লিষ্ট শিল্পী কিংবা খেলোয়াড়ের ধার্মিকতা হিসেবে প্রচার করছে। অমুসলিম টিমের ওপর মুসলিম টিমের বিজয়কে পৃথিবীতে ইসলামের বিজয় হিসেবে দেখছে।

লা হাওয়া ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ!

সুস্পষ্ট হারাম বিষয়গুলোত – গান-বাজনা, অশ্লীলতা ও খেলাধুলার মতো অথর্ব, বস্তুবাদী, প্রবৃত্তিনির্ভর কাজগুলোতে ইসলামের ইবাদত সংশ্লিষ্ট শব্দ ও আধ্যাত্মিক পরিভাষাগুলো নির্বিচারে প্রয়োগ করা হচ্ছে। এতে একদিকে মুসলমানরা ধার্মিকতার মোড়কে হারাম বিষয়গুলোতে জড়িয়ে যাচ্ছে। অপরদিকে সুস্পষ্ট হারাম বিষয়গুলো ধোঁয়াশাপূর্ণ হয়ে যাচ্ছে।

ফলে নিকট ভবিষ্যতে এমন একটি মুসলিম প্রজন্ম তৈরি হবে, যাদেরকে এসব খেলাধুলা কিংবা গান-সিনেমা হারাম বলা হলে বিস্ময়ে বিরক্তিতে ভ্রু কুঁচকাবে। এগুলো যে হারাম সেই অনুভূতিই নষ্ট হয়ে যাবে। তর্কে জড়াবে। যারা এগুলোকে হারাম বলবে তারা চরমপন্থী, পশ্চা‌ৎপদ, নিরস কাটখোট্টা ইসলামিস্ট বলে বিবেচিত হবে। সম্ভবত এক সময় ইসলামী সিনেমা, ইসলামী সুন্দরী প্রতিযোগিতা, ইসলামী কনসার্ট, ইসলামী বিশ্বকাপের আয়োজনও শুরু হবে।

আহ মুসলমান! এই দীন তো মুহাম্মাদী দীন নয়। এটা আল্লাহর দীন হলে নবীজী উহুদের ময়দানে আসতেন না। ওকাজের মেলাতেই থেকে যেতেন।

-Mizan Harun

Related Images:

Enamul Hoque
Enamul Hoque
www.bn.bdtopten.com/author/ehoque/

Filed Under: ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম, নব দিগন্ত, মগজ ধোলাই Tagged With: ইসলামী, উহুদের ময়দান, মুহাম্মাদী দীন, হালাল-হারাম

হেদায়েত” হুট করে পাওয়া কোনো একদিনের বিষয় নয়…!!!

জুলাই ৯, ২০২২ by Enamul Hoque Leave a Comment (Edit)

হেদায়েত” হুট করে পাওয়া কোনো একদিনের বিষয় নয়…!!!
এর জন্য আয়োজন করতে হয়, বিশাল আয়োজন……….

নফসের বিরুদ্ধে গিয়ে নিয়মিত

  • পাঁচ ওয়াক্ত সালাতের আয়োজন…!!!
  • হারাম বর্জনের আয়োজন……
  • মিথ্যা পরিহারের আয়োজন…!!!
  • শয়তানকে হারানোর আয়োজন……
  • প্রচন্ড ধৈর্য এবং আস্থার প্রয়োজন!!!

বেশ কয়েকদিন কেটে যাবে এভাবেই….

তারপর নফস এবং শয়তান হেরে যাবে!!! হারবে….

  • সালাতে মনোযোগ আসবে!
  • হারামে জড়াতে ভয় কাজ করবে!
  • মিথ্যা ভাবতেই গা শিউরে উঠবে!
  • প্রচন্ড ধৈর্য এসে যাবে……..

কেন বলুন তো???
কারণ আপনি তো প্রথম ধাপে আল্লাহর দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন,,,,,তাই স্বয়ং আল্লাহ আপনার দিকে দ্রুত গতিতে এগিয়ে এসেছেন!!!

তাই শুধু ” হেদায়েত” এর অপেক্ষা করে নিষ্ক্রিয় হয়ে থাকলে হবে না,,,,,
চেষ্টা করতে হবে!!! প্রচুর পরিশ্রম করতে হবে….

“যে আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়,,,আল্লাহ তার দিকে দৌড়ে দৌড়ে যান””
আর একেই বলে”হেদায়েত”

Related Images:

Enamul Hoque
Enamul Hoque
www.bn.bdtopten.com/author/ehoque/

Filed Under: অফার, ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, সংগৃহীত

  • 1
  • 2
  • 3
  • …
  • 7
  • Next Page »

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    বুধবার, ৫ আগস্ট, ২০২৬
    ওয়াক্তসময়
    ফজর4:22 AM
    সূর্যোদয়5:29 AM
    জোহর12:05 PM
    আসর4:42 PM
    মাগরিব6:40 PM
    ইশা7:47 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • স্বামী বা স্ত্রী—যে কোনো একজনের “আমিত্ব” পরিবার ধ্বংসের জন্য যথেষ্ট
  • বিয়ে রেজিস্ট্রেশন কি বাধ্যতামূলক? ইসলাম কী বলে?
  • বারবার একই আঘাত: ভালোবাসা নাকি অবহেলা?
  • আমার বান্ধবী বিরল মানুষদের একজন।
  • সংসার টিকে আছে আমার গুনে, সহনশীলতায়।
  • তিন গল্পের জীবন শিক্ষা
  • ধ্বংসের দিকে ধাবিত আর ধ্বংসে নিমজ্জিত কোনটা সমর্থনযোগ্য?
  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

ম্যানগ্রোভ ইনষ্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি

ম্যানগ্রোভ ইনষ্টিটিউট খুলনা বিভাগের লিডিং ও দেশের সেরা বেসরকারি পলিটেকনিক ইনষ্টিটিউট সমূহের মধ্যে অন্যতম। দক্ষিণাঞ্চলের সেরা ফলাফল সহ নিজস্ব সুবিশাল ক্যাম্পাসে আধুনিক ল্যাব-ওয়ার্কশপ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তোলার সুযোগ। আমরা শিক্ষার্থীদের শুধু একটি সার্টিফিকেট নয়, তাদের ক্যারিয়ার গঠনে কাজ করি। যোগাযোগঃ ম্যানগ্রোভ ইনষ্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি, বৈকালি, খুলনা। web: http://mangroveinstitute.com Cell: 01733372222, 01733371777, 01733374445 SSC পাশের পরে চার বছর মেয়াদী […]

Copyright © 2026