বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার | সন্ধ্যা ৬:৪০
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

গুড মর্নিং এসোসিয়েশন একটি সচেতন সামাজিক সংগঠন।

অক্টোবর ১৮, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

গুড মর্নিং এসোসিয়েশন একটি সচেতন সামাজিক সংগঠন। সবাইকে নিয়ে সুস্থ থাকার প্রচেষ্টা করে যাচ্ছে। বাগানে যারা হাটে তারা, যারা হাটে না তাদেরকেও ডেকে এনে সুস্থ থাকার এই প্রচেষ্টায় অন্তর্ভুক্ত করেছে। একজন প্রশিক্ষিত প্রশিক্ষকের মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে আত্মিকভাবে সুস্থ থাকার জন্য ইয়োগাচর্চা অব্যাহত রেখেছেন। আমি আশা করি সবাই ভাল আছেন।

সুস্থ থাকার জন্য সচেতনতা দরকার। পরিবেশ সচেতনতা দরকার, খাবার সম্পর্কে সচেতনতা দরকার, লাইফ স্টাইল সম্পর্কে সচেতনতা দরকার।

সবচেয়ে বেশি দরকার অক্সিজেন:
শারীরিক ব্যায়াম দরকার, বয়স অনুযায়ী উপযোগী ব্যায়াম দরকার, শারীরিক ব্যায়াম, মানসিক ব্যায়াম দরকার, ভালো চিন্তা করুন, আত্মিক ব্যায়াম করুন, মানুষ শুধু দেহ সর্বস্ব জীব নয়, তাই আত্মার খোরাক দিতে হবে, সেটা হলো স্রষ্টার ইবাদত। সুস্থ থাকতে হলে স্রষ্টার ইবাদত করতে হবে।
সভ্যতার রোগ: ভুল খাদ্যাভ্যাসের কারণে আমরা যে সকল রোগ অর্জন করেছি, যেমন: ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, বাত-ব্যথা, গ্যাস্ট্রিক আলসার, লিভার রোগ, কিডনি রোগ, হৃদ রোগ, স্ট্রোক ,প্যারালাইসিস ইত্যাদি। ভুল খাদ্যাভ্যাস, ভুল জীবন চর্চার মাধ্যমে মানুষ অধিকাংশ রোগ অর্জন করে।

অতিরিক্ত রিচ ফুড, অতিরিক্ত চর্বিযুক্ত প্রাণীজ আমিষ, দীর্ঘদিন ধরে ভক্ষণ করলে সে অনেক রোগ অর্জন করতে পারে। তাহলে সুস্থ থাকার জন্য এ সকল রিচ ফুড বর্জন করতে হবে।
সভ্য মানুষদের অসভ্য আচরণের কারণে আমরা অনেক রোগে আক্রান্ত হচ্ছি। খাদ্যে ভেজাল এক ভয়াবহ মহামারী আমরা মোকাবেলা করছি। মাছে ফরমালিন, ফলে কার্বাইড, মুড়িতে ইউরিয়া, সকল খাবারের সংরক্ষণের নামে কেমিক্যাল এর ব্যবহার।
অধিক মুনাফা লাভের জন্য মানুষের অসুস্থ প্রতিযোগিতা চলছে। সমাজে আমরা সবাই একে অপরের উপর নির্ভরশীল। দুধওয়ালা মাছ কিনে, মাছ বিক্রেতা চাল কিনে, চাল বিক্রেতা ঔষধ কিনে , ঔষধ বিক্রেতা ফল কিনে। এটা একটা চক্র সুতরাং অনৈতিক চর্চা দ্বারা আমরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছি।

দরকার সামাজিক সচেতনতা
দরকার সামাজিক আন্দোলন

সুস্থ থাকার জন্য প্রকৃতির কাছে আসুন
প্রাকৃতিক অভ্যাস চর্চা করুন

  • ফজরের নামাজ বা ইবাদতের মাধ্যমে দিন শুরু করুন
  • পর্যাপ্ত অক্সিজেন গ্রহণের জন্য বাগানে হাঁটুন
  • উপযুক্ত শারীরিক ও মানসিক ব্যায়াম করুন
  • ঠিক খাদ্য খান, বেশি সবজি খান, মৌসুমি ফল খান
  • প্রাণীজ আমিষ বর্জন করুন
  • দৈনিক দুই থেকে আড়াই লিটার বিশুদ্ধ পানি পান করুন
  • জাঙ্ক ফুড বর্জন করুন
  • চিনি বর্জন করুন
  • তৈলাক্ত খাবার বর্জন করুন
  • সকালে হাঁটার পরে ফিরে এসে এক গ্লাস কুসুম গরম পানিতে অর্ধেকটা লেবুর রস মিশিয়ে পান করুন।
  • সকালে এক মুঠো অঙ্কুরোদগম সহ ছোলা বুট খাবেন।
  • ভুসিযুক্ত লাল আটা বা ব্রাউন রাইস এর খাবার খাবেন
  • তিন থেকে চার কিলোমিটার হাঁটুন অর্থাৎ 30 মিনিট হাঁটুন

আসুন আমরা প্রাকৃতিক ফলমূল খাবার খাই, অতিরিক্ত কেমিক্যাল ঔষধ ব্যবহার থেকে ফিরে আসি, সবাই মিলে সুস্থ থাকি।

Dr-Shahidul Islam Khan

Related Images:

BD TOP TEN
Post Views: ৭৬৩

Share this:

  • Share on X (Opens in new window) X
  • Share on Facebook (Opens in new window) Facebook

Filed Under: জনসচেতনতা, জেনে নিন, রূপসৌন্দর্য, স্বাস্থ্য টিপস

❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit

এম এম কিট হচ্ছে মাসিক নিয়মিতকরণ অথবা গর্ভপাতের জন্য একটি কম্বিনেশন ওষুধ। এখানে মাসিক নিয়মিত বলতে অস্ত্রোপচার ছাড়া মাসিক নিয়মিত করা।) সেক্ষেত্রে সবচেয়ে কার্যকারী ও নিরাপদ মাসিক নিয়মিতকরন করতে মিফটোন (মিফেপ্রিস্টেন) ও (মিসোপ্রস্টল) এই দুইটি ওষুধ একত্রে ব্যাবহার করা প্রয়োজন। এম এম কিট হচ্ছে এই দুইটা ওষুধ একত্রে একটি প্যাকেটে। এক প্যাকেটে মোট ৫টি ট্যাবলেট থাকে, দাম ৩০০টাকা। ১টি নীল রংয়ের বাকি ৪টি সাদা, নীল […]

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    শনিবার, ২ মে, ২০২৬
    ওয়াক্তসময়
    ফজর4:18 AM
    সূর্যোদয়5:24 AM
    জোহর11:55 AM
    আসর4:32 PM
    মাগরিব6:27 PM
    ইশা7:33 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!
  • পাপের নগদ শাস্তি
  • যে ভালোবাসে তাকেই পাশে রাখ।
  • ছাদবাগান থেকেই আসবে প্রয়োজনীয় সবজি
  • A গ্রেড অথবা B গ্রেড টাইলস চেনার উপায় কি?
  • আমাদের ছেলেরা কীভাবে পুরুষ হবে?
  • প্রচন্ড গরমে বিল্ডিং বা পাকা বাড়িতে AC ছাড়াই ঠান্ডা পরিবেশে থাকতে একটি পরামর্শ
  • এসি-ফ্যান একসাথে চালালে ঘর ঠান্ডা হয় এবং বিদ্যুৎ খরচ বাঁচে?

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

কন্যা

সেদিনটির কথা আমি কখনোই ভুলবো না, যেদিন কোর্টে বাবা মায়ের সেপারেশনের সময় মা কে জিজ্ঞাসা করা হয়েছিল, “আপনি কাকে চান, ছেলে কে না মেয়েকে?? ” মা তখন ছেলেকে চেয়েছিল, আমাকে চায়নি। বাবাও তখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। কারণ তিনি আবার বিয়ে করে নতুন সংসার করার স্বপ্ন দেখেছিলেন, অযথা আমাকে নিয়ে নতুন সংসারে বোঝা বাড়াতে চাননি। কাঠের বেঞ্চিতে বসে যখন অঝোরে কাঁদছিলাম তখন বুকে […]

Copyright © 2026