বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, বসন্তকাল | ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার | সকাল ১০:১৪
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

খারাপ মানুষ চেনার দশ উপায়

আগস্ট ১৫, ২০২১ by Rifat Chowdhury Leave a Comment (Edit)

খারাপ মানুষ চেনার উপায়

  • ১/ কখনো পরাজয় স্বীকার করে না।
  • ২/ যুক্তিতে হারতে চায় না।
  • ৩/ অহংকার করে কথা বলে।
  • ৪/ সবাইকে নিজের মতো ভাবে।
  • ৫/ অন্যকে আঘাত করে কথা বলে। 
  • ৬/ কথায় কথায় তিরস্কার করে।
  • ৭/ সত্য মিথ্যা বুঝতে চায় না।
  • ৮/ অন্যকে সম্মান দেখানোকে দুর্বলতা ভাবে।
  • ৯/ মানুষের দুর্বল দিকগুলোতে আঘাত করে।
  • ১০/ যেকোনো প্রতিভাকে ছোট করে দেখে।

Related Images:

Rifat Chowdhury

Filed Under: অফার, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, শিক্ষা প্রতিষ্ঠান, সুখি পরিবার

মা-ই হলেন সন্তানের প্রথম মাদরাসা

আগস্ট ৬, ২০২১ by Shahana Akhter Leave a Comment (Edit)

এক মা তার ঘরের বিভিন্ন দরজার উপরে নেমপ্লেটের মতো করে যিকির লিখে টাঙ্গিয়ে দিয়েছেন। কোনো কামরার দরজায় লেখা ‘সুবহানাল্লাহ কক্ষ’। কোনো কামরার দরজায় লেখা ‘আলহামদুলিল্লাহ কক্ষ’। আরেক কামরার দরজায় লেখা ‘আল্লাহু আকবার কক্ষ’। রান্নাঘরের দরজায় লেখা ‘ইস্তেগফার কক্ষ’। বৈঠকখানার দরজায় লেখা ‘তাহলীল কক্ষ’।

মেহমান এলে অবাক হয়।
এটা কেন?

মায়ের সহাস্য উত্তর, আমি আমার সন্তানদেরকে ‘জ্ঞানী’ বানাতে চাই।

জ্ঞানী বানানোর সাথে, দরজার উপরে এসব লেখার কী সম্পর্ক?

– কুরআন কারীমে প্রকৃত জ্ঞানীকে উলুল আলবাব ( ﺃُﻭ۟ﻟُﻮﺍ۟ ﭐﻟۡﺄَﻟۡﺒَـٰﺐِ ) বা জ্ঞানের অধিকারী বলা হয়েছে।
এই জ্ঞানীরা কারা?

আল্লাহ তা‘আলাই বলে দিচ্ছেন, “যারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে, সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করে।”
(আলে ইমরান ১৯১)

আমি চাই আমার সন্তানরাও সর্বাবস্থায় যিকিরে অভ্যস্ত হোক। তারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হোক।

এই মা যখন যে কামরায় প্রবেশ করতেন, সন্তানদের শুনিয়ে শুনিয়ে সেই যিকির করতে থাকতেন। সন্তান আর সন্তানদের পিতাও তার দেখাদেখি এই আমলে অভ্যস্ত হয়ে উঠেছে।

তাহলীলের কামরায় প্রবেশ করেই শিশুরা সমস্বরে বলে উঠছে, লা ইলাহা ইল্লাল্লাহ। ইস্তেগফারের কামরায় প্রবেশ করেই আস্তাগফিরুল্লাহ বলে উঠছে।

আস্তে আস্তে এমন হয়েছে, বাড়িতে মেহমান এলে, মেহমান শিশুরাও এ-কামরা ও-কামরায় হুটোপুটি করতে করতে যিকির যিকির খেলা শুরু করে।

সন্তানদেরকে আল্লাহর যিকিরে অভ্যস্ত করে তোলার জন্য এই মায়ের প্রয়াস প্রশংসার দাবি রাখে।

Related Images:

Shahana Akhter
www.bn.bdtopten.com/author/shahanaa/

Filed Under: অফার, ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, শিক্ষা প্রতিষ্ঠান, শিশু সুরক্ষা, সংগৃহীত, সুখি পরিবার Tagged With: প্রথম মাদরাসা, প্রাথমিক শিক্ষা

তিক্ত….. কিন্তু সত্য

জুলাই ৩১, ২০২১ by Rifat Chowdhury Leave a Comment (Edit)

তিক্ত হলেও কথাগুলো কিন্তু সত্য

  • যে মা তার কালো মেয়েকে বিয়ে দেয়ার চিন্তায় রোজ নীরবে দীর্ঘশ্বাস ফেলছে, সেই মা’ই আবার তার ছেলের জন্য দুধে আলতা বৌ খুঁজবে!
  • যে মা বিয়ের আগে ও পরে তার মেয়েকে শেখাচ্ছে কি করে স্বামী আর শশুর বাড়ির লোকদের কন্ট্রোল করতে হয়, সেই মা’ই একদিন তার ছেলের বৌকে নিজের মত করে চালাতে না পারার দুঃখ পাড়ায় পাড়ায় বিলি করবে, বিয়ের পর ছেলে বদলে গেছে বলে আক্ষেপ করবে!
  • যে বাবা মেয়ের বিয়ের যৌতুক যোগান কিভাবে হবে ভেবে ভেবে রাতের ঘুম হারাম করে, সেই বাবা’ই আবার তার ছেলের বিয়েতে যৌতুকের ব্যাপার হেসে-খেলে এক ফাঁকে মেয়ে পক্ষকে বলে হাফ ছেড়ে বাঁচবে!
  • যে ভাই নিজের বোনের সম্ভ্রম রক্ষায় তাকে চোখের আড়াল করেনা, সেই ভাই’ই আবার পাড়ায় অন্য মেয়েদের দেখে যৌনকামনা পূরণের সুযোগ খোঁজে!
  • যে নেতা ‘নারী’ উন্নয়ন সংগঠনে সকাল বিকাল গলা চেচিয়ে নারী অধিকার নিয়ে বক্তৃতা দিতে দিতে গলা ফাটিয়ে ফেলছেন, তারই বাসার কাজের মেয়েটা ধর্ষিতা হচ্ছে দিনের পর দিন,হয়তো তার হাতে নয়তো তার ছেলের হাতে!
  • লোকাল বাসে আপনার পাশে বসা মেয়েটার শরীরটাকে দর্শনে ধর্ষণ করছেন, ইনিয়ে বিনিয়ে তার শরীর ছুঁয়ে দিচ্ছেন, মনে আছে তো?
><><><><><><><><><><><><><><>
অতঃপর যা কিছু আমি করি, আমরা করি, তা-ই সমাজ তার ঝুলিতে ভরে……….!!!!!
><><><><><><><><><><><><><><>
 

Related Images:

Rifat Chowdhury

Filed Under: অফার, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, শিক্ষা প্রতিষ্ঠান, সুখি পরিবার Tagged With: আমরা করি, আমি করি, কালো মেয়ে, দর্শনে ধর্ষণ, দুধে আলতা বৌ, ধর্ষণ, ধর্ষিতা, নারী, পাড়ায় পাড়ায়, বিয়েতে যৌতুক, যৌতুক, যৌনকামনা, শশুর বাড়ি, সম্ভ্রম রক্ষা

ইচ্ছেমাফিক নাপা খেয়ে কিডনি কে হত্যা কইরেন না

জুলাই ২৯, ২০২১ by BD TOP TEN Leave a Comment (Edit)

চেম্বারে রুগী এসেছে …

আমিঃ কি সমস্যা??
রুগীঃ স্যার কিডনি ডেমেজ, সেরাম ক্রিয়েটিনিন ১৪, হিমোগ্লোবিন ৮.৪ ?

আমিঃ কবে থেকে সমস্যা??
রুগীঃ স্যার ১ মাস হলো ধরা পরছে।

আমিঃ ধরেই ১৪ হয়ে গেলো কি করে? আগে টের পান নি??

রুগীঃ না স্যার,বুমী ভাব, পা গুলা ফুলা লাগায় ডাক্তার এর কাছে গেলে ডাক্তার সেরাম ক্রিয়েটিনিন লেভেল পরীক্ষা করে দেখে ১৪। এটা দেখে ডাক্তার সাহেব বলছে ডায়লাইসিস করার জন্য।

আমিঃ আচ্ছা আপনি কি কখনো নাপা, নাপা এক্সটা,পেরাসিট্যামল,ব্যাথার ঔষধ অনেক দিন খেয়েছেন??

রুগীঃ জি স্যার, নাপা খাইতাম একটু শরীর খারাপ লাগলেই।

আমিঃ আহ, কি ক্ষতিটাই না করলেন। কে বলছে আপনাকে কথায় কথায় নাপা, নাপা এক্ট্রা খাইতে??

রুগীঃ স্যার, এগুলাতো অনেকেই খায় তাই আমিও খাইতাম।

আমিঃ আমি আমার এইটুকু বয়সে যতো রুগী দেখেছি তার মধ্যে ৭০% কিডনী ডেমেজ এর রুগী, এবং এই সকল কিডনি রুগী গনের মধ্যে ৭০-৮০% হয় কিছু দিন ব্যাথার ঔষধ খেয়েছে, না হয় নাপা, নাপা এক্সট্রা, প্যারাসিটামল খেয়েছে না হয় এলার্জির ঔষধ দীর্ঘ দিন খেয়েছে।??

রুগীঃ আগে জানলে কি আর খাইতাম ?? স্যার এই কথা বলার মানুষ পাই নাই, তাই জানতাম ও না।?

“সময় থাকতে বুঝলে ভালো, না হয় যখন বুঝবেন অনেক দেরি হয়ে যাবে।
আল্লাহ পাক আপনাদের রক্ষা করুন।”?

সুত্রঃ Dr. Syed Golam Gous Ashrafi

Related Images:

BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, সংগৃহীত, স্বাস্থ্য সেবা

আল্লাহর জন্যে নিজের ভিতরটাকে সুন্দর করার কিছু চর্চা

জুলাই ২৭, ২০২১ by Enamul Hoque Leave a Comment (Edit)

  • কিয়ামতের দিন যে জিনিসটি মুমিনের পাল্লায় সবচেয়ে ভারী হবে তা হলো- উত্তম চরিত্র।
    -আবু দাউদ, হাদিস নং- ৪৮০১
  • হজরত আবু হুরায়রা (রা.) বলেন, হজরত রাসূলুল্লাহ (সা.) কে জিজ্ঞাসা করা হয়েছিল, কোন কাজ অধিকাংশ লোককে জান্নাতে প্রবেশ করাবে? তিনি উত্তরে বলেছেন, কিয়ামতের দিন যে জিনিসটি মুমিনের পাল্লায় সবচেয়ে ভারী হবে তা হলো- ‘তাকওয়া ও উত্তম চরিত্র’
    –তিরমিজি, হাদিস নং- ২০০৪
  • কোরআনে কারিমে আল্লাহতায়ালা মুমিনের অসংখ্য নৈতিক গুণের কথা উল্লেখ করেছেন। যেমন তিনি বলেছেন, নিশ্চয়ই মুমিনগণ সফল, যারা তাদের নামাজে ভীত ও বিনয়ী, যারা নিজেদেরকে অর্থহীন কাজ থেকে বিরত রাখে, যারা জাকাত প্রদানের ক্ষেত্রে কর্মতৎপর হয় এবং যারা নিজেদের যৌনাঙ্গ হেফাজত করে।
    -সূরা আল মুমিনুন: ১-৫

আল্লাহর জন্যে নিজের ভিতরটাকে সুন্দর করার কিছু চর্চা এমন হতে পারে

১. সবসময় সবাইকে নিয়ে ভালো চিন্তা করা। উপযুক্ত প্রমান ছাড়া কাউকে খারাপ ভেবে না বসা।

২. নিয়তেই বরকত! প্রতিনিয়ত নিজের নিয়তকে চেক করা। আমি এই কাজটা কেন করছি? কাকে খুশি করার জন্যে করছি?

৩. অপ্রয়োজনীয় কথা-আলাপে মশগুল না হওয়া। কেউ কথা বলার সময় তাকে কথার মাঝে cut-off না করা (বিঘ্ন না ঘটানো)!

কারণ, যে কথা বলছে সে যদি জ্ঞানী হয়, তাকে শুনতে থাকলে, জ্ঞান বাড়বে! আর যে কথা বলছে, সে যদি মূর্খ হয় তাকে শুনতে থাকলে – ধৈর্য্য বাড়বে! নিশ্চয়ই ধৈর্য্য অর্জন করা জ্ঞান অর্জন করার থেকে বেশি জরুরি!

৪. নিজের সমালোচনা শুনলে ক্ষুব্ধ না হওয়া! চিন্তা করে দেখা – আমার মাঝে কি আসলেই এই ভুল আছে?

ইমাম শাফি’ই (রা:) একবার ক্লাস করাচ্ছিলেন। তখন এক লোক হুড়মুড় করে তার ক্লাসে ঢুকে গেলেন। তার দিকে আঙ্গুল তুলে বললেন, “তুমি কি ইমাম শাফি’ই?”। ইমাম বললেন, “জ্বী, আমি শাফি” তখন লোকটি সবার সামনে চেঁচিয়ে ইমামকে বললেন, “তুমি একটা ফাসিক, কাফির এবং জঘন্য প্রকৃতির লোক!”

ইমাম চুপ করে শুনলেন। তারপর দুই হাত তুলে সবার সামনে দু’আ করলেন, “হে আল্লাহ! এই ব্যক্তি যদি সত্য বলে থাকেন, তাহলে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার উপর দয়া করো এবং আমার তাওবা কবুল করে নাও! আর যদি এই ব্যক্তি যা বললেন, সেটা যদি সত্য না হয়, তাহলে তার এ আচরণের জন্যে তুমি তাকে ক্ষমা করে দাও, তার উপর দয়া করো এবং তার তাওবা কবুল করে নাও!”

৫. প্রতিদিন রাতে ঘুমাতে যাবার আগে সবাইকে মাফ করে দিয়ে অন্তর পরিষ্কার করে ঘুমানো।

৬. কোনো ব্যাপারে অন্তরে অহংকার ঢুকে যাচ্ছে কি না চেক করা।

যার অন্তরে সরিষার দানা পরিমান অহংকার থাকবে, সে জান্নাতের ঘ্রাণ-ও পাবে না।

৭. যদি কারো উপর হিংসা হতে থাকে, সেই ব্যক্তির নাম ধরে তার সাফল্যের জন্যে বেশি বেশি দুয়া করা।

৮. নিজের ভুল/গুনাহ -র একটা লিস্ট বানানো। নিজের ভুল নিয়ে বেশি ব্যতিব্যস্ত থাকা, যেন অন্যের ভুল নিয়ে গল্প/গীবত করার কোনো সুযোগ না থাকে।

৯. এমন কোনো কথা কারো পিছনে কখনো না বলা, যেটা সে যদি সামনে থাকতো, তাহলে তার সামনে কখনোই বলা যেত না। এটাই গীবতের ক্লাসিক সংজ্ঞা!

গীবত মৃত ভাইয়ের মাংস খাবার মতন জঘন্য গুনাহ (কুরআন: সুরাহ হুজুরাত)

১০. কথায় বা আচরণে কাউকেই তুচ্ছতাচ্ছিল্য না করা।

আল্লাহ সুবহানুতায়ালা আমাদের ভিতর-বাহির সব সুন্দর রাখুক।
আমাদেরকে উত্তম চরিত্রের হবার তাওফিক দিন।

আমিন!

Related Images:

Enamul Hoque
www.bn.bdtopten.com/author/ehoque/

Filed Under: অফার, ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, শিক্ষা প্রতিষ্ঠান, সংগৃহীত, সুখি পরিবার

  • « Previous Page
  • 1
  • …
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • …
  • 19
  • Next Page »

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    বুধবার, ১৮ মার্চ, ২০২৬
    ওয়াক্তসময়
    ফজর5:03 AM
    সূর্যোদয়6:05 AM
    জোহর12:07 PM
    আসর4:28 PM
    মাগরিব6:09 PM
    ইশা7:11 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!
  • পাপের নগদ শাস্তি
  • যে ভালোবাসে তাকেই পাশে রাখ।
  • ছাদবাগান থেকেই আসবে প্রয়োজনীয় সবজি
  • A গ্রেড অথবা B গ্রেড টাইলস চেনার উপায় কি?
  • আমাদের ছেলেরা কীভাবে পুরুষ হবে?
  • প্রচন্ড গরমে বিল্ডিং বা পাকা বাড়িতে AC ছাড়াই ঠান্ডা পরিবেশে থাকতে একটি পরামর্শ
  • এসি-ফ্যান একসাথে চালালে ঘর ঠান্ডা হয় এবং বিদ্যুৎ খরচ বাঁচে?

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

আপনি কতটা যোগ্য মা-বাবা ?

আপনি কতটা যোগ্য মা-বাবা? সন্তানকে অযোগ্য বলার আগে জেনে নিন। আপনি যখন আপনার সন্তানের গায়ে হাত তুলেন, তাদের ঝাঁকুনি দিয়ে কথা বলেন বা এমন কিছু করেন যা তাদের শরীরে একটি চিহ্ন রেখে যায় – এটি শারীরিক নির্যাতন। আপনি যখন তাদের উপহাস করেন কারণ তারা কাঁদছে, কোন একটা কাজ করতে পারছে না, কোন কিছুতে ভয় পাচ্ছে অথবা অন্য কেউ তাদের উপহাস করছে বা আপনি মুখ ভেংচি […]

Copyright © 2026