বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, বসন্তকাল | ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার | সকাল ৬:৫৫
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

স্বামী বা স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দিন।

জুলাই ৬, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

বিয়ের পর দ্বীনদার বানিয়ে নিব, নিশ্চয়তা কতটুকু!

  • যে ছেলেটা ২৫ বছর ধরে আল্লাহর অবাধ্যতা করে আসছে, আল্লাহর কাছে সিজদাবনত হয়নি দিনে পাঁচ বেলা, রেগুলার (ফরজ) রোজা রাখেনি, তাকে বিয়ের পর আপনি আল্লাহর একান্ত বাধ্যগত বান্দা বানিয়ে ফেলবেন, নামাজে পাবন্দি করা ফেলবেন, রোজাদার বানিয়ে ফেলবেন- এমন ভাবা নিতান্তই আপনার ভুল! আবেগ।
  • যে মেয়ে ২২ বছর ধরে পর্দা করেনি, অসংখ্য ছেলে বন্ধুদের সাথে মেশামেশি করে বড় হয়েছে, মাহরাম নন-মাহরামে যাচাই বাছাই-এর কোন তোয়াক্কা করেনি, যার চরিত্রে দ্বীনদারিতা নেই তাকে বিয়ের পর সাচ্চা পর্দানশীল বানিয়ে ফেলবেন, তার ছেলে বন্ধুদের থেকে দূরে রাখবেন বা দ্বীনদার বানিয়ে ফেলবেন এমন ভাবাও আপনার নিছক কল্পনা। এটাও আবেগ।

বিয়ের পাত্র-পাত্রী নির্বাচনের ক্ষেত্রে যদি দ্বীনদারিতা এবং চরিত্রে ছাড় দেন তাহলে অনেক কিছু হারিয়ে যায়! যাকে নির্বাচন করছেন সে আপনার সন্তানের ভবিষ্যতে বাবা কিংবা মা। এটা মনে রাখা ভীষণ দরকার।

বিয়ের আগেই দেখে শুনে, ভেবে বিয়ে করুন। বিয়েটা শুধু সারা জীবনের নয়, মরনের পরেরও। আপনার জান্নাত-জাহান্নাম এর অনেক ব্যাপার এটার সাথে জড়িত।

“আগে বিয়ে তো করি, বিয়ের পর নিজের মত বানিয়ে নেব”- এটা ভুল ধারণা।

অনেকে বলবেন, “বিয়ের পর যদি দুয়া করি আল্লাহ তো হেদায়াত দিতেও পারেন।”

জ্বী, আল্লাহ তা’আলাই হেদায়াতের মালিক; তিনি হেদায়াত দিলে, অন্তর পরিবর্তন করে দিলে তো আলহামদুলিল্লাহ। আর যদি আপনার সঙ্গী বা সঙ্গীনির তাকদীরে আল্লাহ তায়ালা হেদায়াত না লিখে রাখেন? তাহলে তো আপনার ইহকাল-পরকাল দুটোই গেল!

বিয়ে করা হচ্ছে দ্বীনের অর্ধেক পূরণ করা। যাকে বিয়ে করলে দ্বীনের অর্ধেক পূরণ হবে না, বরং নিজের যেটুকু দ্বীন ছিল সেটুকুও হুমকির মুখে পড়তে পারে, এমন ঝুঁকি কেনইবা নিতে হবে?

আমরা বাস্তববাদী হই। একজন শায়েখের একটা কথা দিয়ে শেষ করি যেটা আমার খুবই ভালো লেগেছে।

উনি বলেছেন, “জগতে কোন সম্পর্ক নির্বাচন করে নেয়ার কোন সুযোগ আমাদেরকে দেয়া হয়নি, একমাত্র স্বামী বা স্ত্রী ব্যতীত। তাই এটা নির্বাচনের ক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দিন।”

আল্লাহ আমাদের সকলকে বোঝার তাওফিক দান করুন।

 

Related Images:

BD TOP TEN

Filed Under: ইসলাম, জনসচেতনতা, জেনে নিন, ধর্ম, মগজ ধোলাই, সংগৃহীত, সুখি পরিবার Tagged With: ঝুঁকি

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    বুধবার, ১৮ মার্চ, ২০২৬
    ওয়াক্তসময়
    ফজর5:03 AM
    সূর্যোদয়6:05 AM
    জোহর12:07 PM
    আসর4:28 PM
    মাগরিব6:09 PM
    ইশা7:11 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!
  • পাপের নগদ শাস্তি
  • যে ভালোবাসে তাকেই পাশে রাখ।
  • ছাদবাগান থেকেই আসবে প্রয়োজনীয় সবজি
  • A গ্রেড অথবা B গ্রেড টাইলস চেনার উপায় কি?
  • আমাদের ছেলেরা কীভাবে পুরুষ হবে?
  • প্রচন্ড গরমে বিল্ডিং বা পাকা বাড়িতে AC ছাড়াই ঠান্ডা পরিবেশে থাকতে একটি পরামর্শ
  • এসি-ফ্যান একসাথে চালালে ঘর ঠান্ডা হয় এবং বিদ্যুৎ খরচ বাঁচে?

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

অভিভাবক হিসাবে আপনার আচরণ টক্সিক কি?

বাবা-মায়েরা সন্তানদের নানা ভাবে শাসন করে থাকেন। ছোটবেলা থেকে বাব-মায়েদের কথা শুনতে, সম্মান করতে শেখানো হয়। কখনও কখনও বাবা মায়ের অতিরিক্ত শাসন, সমালোচনা নষ্ট করে দিতে পারে সন্তানের ব্যক্তিত্ব, ভবিষ্যৎ জীবন। জেনে নিন, অভিভাবক হিসাবে আপনার আচরণ টক্সিক কি না। আপনার সন্তান কি আপনাকে কিছু শেয়ার করতে ভয় পায়? কোনও কিছু শেয়ার করলে বা জানতে পেরে গেলে আপনার প্রতিক্রিয়ার ভয়ে টেনসন করতে থাকে? সেই ভয় […]

Copyright © 2026